প্রকাশের সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬ । ১১:১৬ এএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

ইরানের বিরুদ্ধে যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে: ট্রাম্প
অনলাইন ডেস্ক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সর্বোচ্চ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আজ সোমবার (২ মার্চ) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প বলেছেন, এটি চার সপ্তাহের একটি প্রক্রিয়া ছিল। আমরা ভেবেছিলাম চার সপ্তাহেরও বেশি সময় লাগবে। কিন্তু নাহ। যত শক্তিশালীই হোক না কেন, এটি (যুক্তরাষ্ট্র) বৃহৎ দেশ, চার সপ্তাহ বা তারও অনেক কম সময় লাগবে।

আলোচনার পথ খোলা আছে কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি এখনও আলোচনার পক্ষে। তবে তা দ্রুতই শুরু হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি।

ট্রাম্প বলেন, তারা (ইরান) কথা বলতে চায়। কিন্তু আমি বলেছি, তোমাদের গত সপ্তাহেই কথা বলা উচিত ছিল, এই সপ্তাহে নয়। খবর- আল জাজিরার।

উল্লেখ্য, শনিবার ইরানের তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। এতে প্রাণ হারান খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুরসহ দেশটির বিভিন্ন দফতরের শীর্ষ কর্মকর্তারা।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন