প্রকাশের সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬ । ১:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা আলোচনায় বসব না: লারিজানি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা আলোচনায় বসব না: লারিজানি
অনলাইন ডেস্ক

ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার জন্য তিনি নতুন করে চেষ্টা চালাচ্ছেন— মার্কিন গণমাধ্যমের এমন দাবি নাকচ করে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসব না।” খামেনি নিহত হওয়ার পর ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে লারিজানি নতুন করে এই আলোচনার চেষ্টা চালিয়েছিলেন বলে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছিল। তাদের ওই দাবির পরই লারিজানির এই বিবৃতিটি সামনে এলো। সূত্র: আল জাজিরা

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন