প্রকাশের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ । ৩:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেয়ার নির্দেশ হাইকোর্টের

অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান
অনলাইন ডেস্ক

সারাদেশে হাম আক্রান্ত শিশুদের দ্রুত প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে হামের টিকা দিতে ব্যর্থতার কারণে গঠিত কমিটি কী কাজ করছে, তা নিয়ে দুই সপ্তাহ পর প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও দেবাশীষ রায়ের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে দেশে হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। পাশাপাশি হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়েছিল।

গত ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। তবে স্কুল বন্ধ করে অনলাইনে ক্লাস চালুর বিষয়ে কোনো আদেশ দেননি আদালত।

রিটে বলা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার প্রাপ্যতা বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবা সুবিধা ও জরুরি সাড়া প্রদানে ঘাটতি—এসবই সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন