প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬ । ১:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে: ট্রাম্প

ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে: ট্রাম্প
অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালিতে মার্কিন কোনো জাহাজে হামলা চালানো হলে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা’ হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজের একটি অনুষ্ঠানে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার কথা তুলে ধরে এই হুমকি প্রদান করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে প্রচুর পরিমাণে উন্নত মানের অস্ত্র ও গোলাবারুদ মজুত রয়েছে।

সারা বিশ্বে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো সেরা সব যুদ্ধ সরঞ্জামে পরিপূর্ণ রয়েছে উল্লেখ করে ট্রাম্প জানান, প্রয়োজন হলে তারা এসব সামরিক সরঞ্জামের সবকিছুই ব্যবহার করতে প্রস্তুত রয়েছেন।

কঠোর সামরিক হুমকির পাশাপাশি শান্তি আলোচনার প্রসঙ্গও তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বিশ্বাস করেন, শান্তি আলোচনার বিষয়ে ইরান আগের চেয়ে এখন অনেক বেশি নমনীয় হয়েছে। তবে তা সত্ত্বেও ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও বাড়ানোর বিষয়ে জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন