প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ । ৩:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

যেকোনো উপায়ে ফের ইরানে হামলা চালাতে মরিয়া ইসরায়েল!

যেকোনো উপায়ে ফের ইরানে হামলা চালাতে মরিয়া ইসরায়েল!
অনলাইন ডেস্ক

ইরানে নতুন করে সামরিক হামলা চালাতে মরিয়া হয়ে উঠেছেন ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বিষয়ক নীতিনির্ধারকেরা। যুক্তরাষ্ট্রকে পাঠানো এক বার্তায় ইসরায়েল তাদের এই নতুন পরিকল্পনার কথা জানিয়েছে।

ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশনের (আইপিবিসি) প্রতিবেদন অনুযায়ী, ইরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতাকে কেবল ‘সময়ের অপচয়’ বলে মনে করছে ইসরায়েল। বরং পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার সুযোগ নিয়ে তারা ইরানের মূল ভূখণ্ডে পুনরায় সামরিক অভিযান চালাতে আগ্রহী।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা ইরানে হামলার জন্য লক্ষ্যবস্তুর একটি নতুন তালিকা তৈরি করেছেন। এই নতুন তালিকায় প্রধান লক্ষ্যবস্তু হিসেবে ইরানের বেশিরভাগ অপরিশোধিত তেল শোধনাগার ও এর সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে চিহ্নিত করা হয়েছে। মূলত ওয়াশিংটনকে পাঠানো এই বার্তার মাধ্যমে ইসরায়েল এটি স্পষ্ট করেছে যে, যেকোনো উপায়ে তারা ইরানের ওপর আবার আক্রমণের পথ খুঁজছে। সূত্র: মিডল ইস্ট মনিটর

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন