প্রকাশের সময়: রবিবার, ১০ মে, ২০২৬ । ১১:৫২ এএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বায়ুদূষণে ঢাকা আজ দ্বিতীয়, শীর্ষে লাহোর

বায়ুদূষণে ঢাকা আজ দ্বিতীয়, শীর্ষে লাহোর
অনলাইন ডেস্ক

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এর পরই রয়েছে ঢাকা। রোববার (১০ মে) সকাল ৮টা ৪০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সূচক অনুযায়ী, লাহোরের দূষণ স্কোর ২০৭ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। ঢাকার দূষণ স্কোর ১৬৫ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, বায়ুদূষণে শীর্ষে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুর মান ১৯৭। দ্বিতীয় স্থানে থাকা ঢাকার বায়ুমান ১৬০। তালিকায় তৃতীয় নম্বরে রয়েছে দিল্লি। এই শহরটির দূষণ স্কোর ১৫৯ এর অর্থ দাঁড়ায় সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর। ১৫৩ স্কোরে চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা শহর। এ ছাড়া পঞ্চম অবস্থানে রয়েছে মিসরের কায়রো। শহরটির স্কোর ১৪৭।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন