প্রকাশের সময়: রবিবার, ১০ মে, ২০২৬ । ২:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

১০ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

৫ মামলায় সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের জামিন স্থগিত
অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে থাকা ১০ মামলায় দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার (১০ মে) আদালত এ আদেশ দেন। ফলে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা থাকছে না।

গত বছরের ৯ মে ভোররাত ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি।

তবে পরে আপিল বিভাগে সেই জামিন স্থগিত করা হয়। এরই মধ্যে গত ১৮ নভেম্বর আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি তাকে জামিন দেন।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন