প্রকাশের সময়: শনিবার, ৬ জুন, ২০২৬ । ৫:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গ্রীনপিস বাংলার মানববন্ধন ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক/ এআর

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ’গ্রীনপিস বাংলা’ পরিবেশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেছেন ।

শনিবার (৬ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীনপিস বাংলার মহাসচিব সৈয়দ আবুল মোয়াজ্জম শামীম। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা বিভাগের সভাপতি এবিএম চৌধুরী ওয়াজেদ, সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, সিনিয়র সাংবাদিক অনজন রহমান, রেজাউল করিম রেজা, মো. জাকির হোসেন, আলী আশরাফ আখন্দ, স্টুডেন্ট ফ্রন্টের সেক্রেটারি সাকিবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।

এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল— ’বৃক্ষ রোপণ করলে তুমি, দেখবে তোমার পৃথিবী আরও দীর্ঘজীবী হবে’ ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সামাজিক উদ্যোগ, জনসম্পৃক্ততা ও পরিবেশবান্ধব জীবনধারার বিকল্প নেই। তারা পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ কমানো এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

থার্ড আই ভিশনের নির্বাহী সম্পাদক অনজন রহমান বলেন, পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

সিনিয়র সাংবাদিক রেজাউল করিম রেজা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থী, সচেতন নাগরিক এবং বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন