প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬ । ৩:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

শাকিব খান ও হাসান সানি – মঞ্চ মাতালেন দুই রকস্টার

অনলাইন ডেস্ক

শাকিব খান ও হাসান সানি – মঞ্চ মাতালেন দুই রকস্টার । মঞ্চে দুই ‘রকস্টার’-এর এই মিলন মুহূর্তে ভক্তদের মধ্যে তৈরি হয় ব্যাপক উচ্ছ্বাস।

হাসান সানি বলেন , অনুষ্ঠানে আমি ধারাবাহিকভাবে ছবির গান পরিবেশন করছিলাম। একপর্যায়ে নিজের প্রিয় গান ‘আমি’ পরিবেশনের সময় আমি মঞ্চে ডাকি আমাদের মেগা স্টার শাকিব খানকে। আমন্ত্রণে সাড়া দিয়ে শাকিব ভা্ইও মঞ্চে ওঠেন এবং আমার সঙ্গে কণ্ঠ মেলান। এটার আমার জন্য বিশাল পাওয়া।

শাকিব-সানির যৌথ কণ্ঠে গাওয়া ‘আমাকে নিয়ে যাও তোমার সাথে, আমার হাতটা রাখো তোমার হাতে’ অংশটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। দর্শক-ভক্তদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

হাসান সানি আরও বলেন, শাকিব ভাই মন থেকেই গেয়েছেন এবং গানটির আবেগকে ধারণ করার চেষ্টা করেছেন। তিনি জানান, শাকিব তার কাজের প্রশংসা করেছেন এবং ছবির গানগুলোকে সাম্প্রতিক সময়ের সেরা বাংলা চলচ্চিত্র সংগীতগুলোর একটি বলে মন্তব্য করেছেন।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন