প্রকাশের সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬ । ১১:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

জেমস জুলাইয়ের তৃতীয় সপ্তাহে দুই মহাদেশে কনসার্টে যাচ্ছে

অনলাইন ডেস্ক

জেমস প্রতি লাইভ কনসার্টে তার ভক্তদের বলেন, যতদিন তোমরা আছো , ততদিন আমি আছি । তোমরাই আমার গান , তোমরাই আমার জান। সেই ভক্তদের টানে প্রতি বছর দেশ-বিদেশের মঞ্চে সংগীতপ্রেমীদের মাতিয়ে রাখতে আবারও দীর্ঘ আন্তর্জাতিক সফরে যাচ্ছেন বাংলা রক সংগীতের জনপ্রিয় তারকা জেমস।

এবার ইউরোপ ও ওশেনিয়া—এই দুই মহাদেশের বিভিন্ন দেশে প্রায় তিন মাসব্যাপী কনসার্ট সফরে অংশ নেবেন তিনি ও তার ব্যান্ড নগর বাউল। জানা গেছে, আগামী জুলাইয়ের তৃতীয় সপ্তাহে ঢাকা ছাড়বেন জেমস ও নগর বাউলের সদস্যরা।

ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান,দর্শকদের চাহিদার কারণে ওস্থানীয় আয়োজকদের আগ্রহে সফরে নগর বাউলের কনসার্টের সংখ্যা আরও বাড়তে পারে । অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, জেমসের প্রতি দর্শকদের ভালোবাসার কারণে নির্ধারিত সূচির বাইরে অতিরিক্ত আয়োজন যুক্ত হয়েছে।

২৫ জুলাই যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে কনসার্টের মধ্য দিয়ে শুরু হবে তাদের ইউরোপ সফর। এরপর

২৬ জুলাই পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত কনসার্টে অংশ নেবেন এই রক তারকা। এরপর

৯ আগস্ট  সাইপ্রাসেএকটি কনসার্টে অংশ নেওয়ার পর ইতালির উদ্দেশে যাত্রা করবেন তিনি।

১৬ আগস্ট রোমে অনুষ্ঠিত হবে তার কনসার্ট। এছাড়া ইতালির ঐতিহাসিক শহর ভেনিসেও আয়োজন করা হয়েছে আরেকটি পরিবেশনার। ইউরোপ সফরের শেষদিকে আগামী

৫ সেপ্টেম্বর সুইডেনে কনসার্ট করার কথা রয়েছে। 

আগামী ১২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ‘লাইভ ইন সিডনি’ কনসার্ট। আয়োজকদের মতে, বাংলা রক সংগীতের ইতিহাসে এটি হতে যাচ্ছে অন্যতম বড় ও স্মরণীয় আয়োজন।

ইউরোপ সফর শেষ করেই জেমস উড়াল দেবেন অস্ট্রেলিয়ায়। সেখানে ভারতের জনপ্রিয় রকশিল্পী রূপম ইসলাম ও তার ব্যান্ড ফসিলসুএর সদস্যদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন তিনি।  আয়োজকরা জানিয়েছেন, জেমস ও রূপম ইসলামের একসঙ্গে মঞ্চে ওঠা শুধু একটি কনসার্ট নয়, বরং বাংলা রকপ্রেমীদের জন্য এক বিশেষ আবেগের মুহূর্ত। তাদের জনপ্রিয় গানগুলো আবারও জীবন্ত হয়ে উঠবে দর্শকদের সামনে।

সফর প্রসঙ্গে জেমস বলেন, শ্রোতাদের ভালোবাসার টানেই এই দীর্ঘ সফর। সংগীতের মাধ্যমে যে ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে, সেটিই আমাকে দেশ-বিদেশের মঞ্চে নিয়ে যায়। যতদিন গান গাইব, ততদিন শ্রোতাদের আহ্বানে সাড়া দিয়ে তাদের কাছে যাওয়ার চেষ্টা করব।”

এদিকে নতুন কোনো গান প্রকাশ না পেলেও সংগীতচর্চা থেমে নেই জেমসের। তিনি জানিয়েছেন, বেশ কয়েকটি নতুন গানের কাজ চলছে। সেগুলোর কাজ শেষ হলে ধাপে ধাপে প্রকাশ করা হবে। তবে আপাতত নতুন গানের চেয়ে বিশ্বজুড়ে কনসার্টের মঞ্চেই ভক্তদের সঙ্গে সময় কাটাতেই বেশি মনোযোগী এই জনপ্রিয় রক তারকা।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন