প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ । ৩:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

অতিরিক্ত নেতার চাপে এবার ধসে পড়ল আমির খসরুসহ মঞ্চ

অনলাইন ডেস্ক

অতিরিক্ত নেতাকর্মীর চাপের কারণে মঞ্চ ধসে পড়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ত্রাণ বিতরণ অনুষ্ঠানে। ঘটনাটি ঘটেছে ।

আজ শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর এলাকায়। মঞ্চ ধসের ঘটনায় মন্ত্রী অক্ষত থাকলেও পরবর্তীতে ত্রাণ নিতে আসা মানুষের হুড়োহুড়িতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সংসদ সদস্য জসিম উদ্দিনের উদ্যোগে বন্যার্তদের মাঝে এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী আসার আগেই মঞ্চে ভিড় থাকায় নেতাকর্মীদের নেমে যাওয়ার জন্য মাইকে বারবার ঘোষণা দেওয়া হলেও তা উপেক্ষা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে গাড়ি থেকে নেমে হেঁটে অনুষ্ঠানস্থলের মঞ্চে ওঠেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। মন্ত্রী মঞ্চে ওঠার পরপরই স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী তার সঙ্গে দেখা করতে ও ছবি তুলতে মঞ্চে উঠে পড়েন। একপর্যায়ে অতিরিক্ত ওজনে পুরো মঞ্চটি ধসে পড়ে। এতে মন্ত্রীসহ মঞ্চে থাকা সব অতিথি ও নেতাকর্মী নিচে পড়ে যান।

মঞ্চ ভেঙে পড়ার পর কিছুটা অপ্রস্তুত হয়ে মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দ্রুত ওই এলাকা ত্যাগ করে সাতকানিয়ার উদ্দেশ্যে রওনা হন।

মন্ত্রী ঘটনাস্থল ত্যাগ করার পরপরই স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে সেখানে ত্রাণ বিতরণ শুরু হয়। তবে এ সময় কোনো নিয়মতান্ত্রিক শৃঙ্খলা না থাকায় ত্রাণ নিতে আসা বন্যার্তদের মাঝে চরম হুড়োহুড়ি ও ঠেলাঠেলি শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ধাক্কাধাক্কিতে নারী ও পুরুষসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন