প্রকাশের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬ । ৫:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রাইজমানি : কত পেল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও খেলোয়াররা

অনলাইন স্পোর্টস ডেস্ক

মোট প্রাইজমানি ৬৫৫ মিলিয়ন ডলার যা বাংলাদেশী মুদ্রায় ৮ হাজার ৮৩ কোটি ৬১ লাখ টাকার বেশি। ফিফার নির্ধারিত কাঠামো অনুযায়ী, বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের প্রত্যেকেই ন্যূনতম ১ কোটি ৫ লাখ ডলার পাচ্ছে। এর মধ্যে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলো পেয়েছে ৯০ লাখ ডলার এবং প্রস্তুতি ব্যয় বাবদ অতিরিক্ত ১৫ লাখ ডলার।

দ্বিতীয়বার ট্রফি জিতে ইতিহাস গড়ল স্পেন। বিশ্বকাপ জিতে ট্রফি নেওয়ার পাশাপাশি বিশাল অঙ্কের প্রাইজমানিও পাচ্ছে স্পেন।

মেগা ফাইনালের জয়ী দল তথা বিশ্বচ্যাম্পিয়নরা প্রাইজমানি হিসেবে পাবে ৫ কোটি ডলার। মানে স্পেন বাংলাদেশি মুদ্রায় ৬১৬ কোটি টাকার বেশি নিয়ে দেশে ফিরছে। আর রানার্সআপ দল আর্জেন্টিনা ৩ কোটি ৩০ লাখ ডলার পাচ্ছে (৪০৬ কোটি টাকা)।

এই প্রাইজমানি ফিফা সরাসরি খেলোয়াড়দের নয়, সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশন বা অ্যাসোসিয়েশনের কাছে এই অর্থ হস্তান্তর করে। এরপর সেই সংস্থাই সিদ্ধান্ত নেয় খেলোয়াড়, কোচ ও স্টাফদের মধ্যে কতটা অর্থ বণ্টন করা হবে। বাকি অর্থ সাধারণত দেশের ফুটবল উন্নয়নে ব্যয় করা হয়।এই প্রাইজমানি ফিফা সরাসরি খেলোয়াড়দের নয়, সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশন বা অ্যাসোসিয়েশনের কাছে এই অর্থ হস্তান্তর করে। এরপর সেই সংস্থাই সিদ্ধান্ত নেয় খেলোয়াড়, কোচ ও স্টাফদের মধ্যে কতটা অর্থ বণ্টন করা হবে। বাকি অর্থ সাধারণত দেশের ফুটবল উন্নয়নে ব্যয় করা হয়।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন