প্রকাশের সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২৬ । ১২:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮

অনলাইন আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের উত্তরাঞ্চলীয় নিনভে প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় ইরান-সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ)।

বুধবার (২৯ জুলাই) ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ/হাশদ আল-শাবি) এর সদর দপ্তর ও স্থাপনায় হামলা অভিযোগে এ হামলা চালায়।

সংবাদমাধ্যম আল জাজিরার সূত্রমতে, হামলায় নিহত ৮ জনই দেশটির পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) সদস্য। নিনেভেহে পিএমএফের কমান্ড জানিয়েছে, হামলায় আরও ৪ সদস্য আহত হয়েছেন।

সেন্টকম এক বিবৃতিতে জানায়, গত ৭২ ঘণ্টায় আইআরজিসির নির্দেশে চালানো ৩০টির বেশি ড্রোন হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যুদ্ধবিমান ইরাকের পূর্বাঞ্চলে একাধিক অস্ত্র ও রসদ সংরক্ষণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। তাদের দাবি, আইআরজিসির এসব হামলা ছিল অযৌক্তিক এবং ব্যর্থ।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নির্দেশে মার্কিন বাহিনী ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার অভিযোগে এই যৌথ হামলা চালানো হয়েছে।

 

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন