প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ । ৪:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের ডেঙ্গু শনাক্ত

অনলাইন ডেস্ক

লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে এবং আক্রান্তরা বর্তমানে স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই ) জেলা সিভিল সার্জন কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে ।

জেলা সিভিল সার্জন ডা. বাহারুল আলম বলেন,লক্ষ্মীপুরে এখনো ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায়নি। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন রোগী শনাক্ত হয়েছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত কয়েক মাসে জেলায় মোট ৮০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৩২ জন, কমলনগরে তিনজন, রায়পুরে একজন এবং রামগঞ্জে ৪৪ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বর্তমানে চিকিৎসাধীন ১১ জনের মধ্যে চারজন জেলা সদর হাসপাতালে এবং সাতজন রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

 

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন