প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ । ৫:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

ডাক সচিবের নীলফামারী প্রধান ডাকঘর পরিদর্শন

অনলাইন ডেস্ক

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নীলফামারী প্রধান ডাকঘর পরিদর্শন করেছেন। ডাক বিভাগের সেবার মান উন্নয়ন এবং মাঠ পর্যায়ের কার্যক্রম সরজমিনে তদারকি করার লক্ষ্যে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি নীলফামারী প্রধান ডাকঘর পরিদর্শন করেছেন। এ সময় তিনি ডাকঘরের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় বিলকিস জাহান রিমি ডাক বিভাগের সেবার মান উন্নয়ন, গ্রাহকবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং সেবাদানে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে সচিব ডাক বিভাগের সেবাকে আরও গতিশীল, আধুনিক ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশেষ করে স্পিড পোস্ট সেবার কার্যক্রম জোরদার করে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে দ্রুত ও কার্যকরভাবে এ সেবা পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন, ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, নীলফামারী প্রধান ডাকঘরের পোস্টমাস্টার মো. শামসুজ্জোহাসহ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা ।

 

 

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন