প্রকাশের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬ । ৩:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৫ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

পর্যটকের মৃত্যুর ঘটনায় মামলা,কক্সবাজারে প্যারাসেইলিং বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় সব ধরনের প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সৈকতের সব পয়েন্টে প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

রোববার (২ আগস্ট) দুপুরে দরিয়ানগর প্যারাসেইলিং পয়েন্টে অভিযান চালানো হয়। পরে সন্ধ্যায় নিষেধাজ্ঞা অমান্য করে পরিচালিত ফ্রাই এয়ার সি স্পোর্টসের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। জব্দ করা হয় প্যারাসেইলিংয়ের সরঞ্জাম।

অভিযানে নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাহমুদুর রহমান সায়েম জনান, অভিযানে প্রায় পাঁচ থেকে ছয়টি স্পিডবোটের ইঞ্জিন, অ্যাসেম্বল ও ডিসঅ্যাসেম্বল করা বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। এ ছাড়া ছয় থেকে সাতটি জেরিক্যান ভর্তি জ্বালানি এবং বিভিন্ন স্পেয়ার পার্টসও জব্দ করা হয়েছে।

গত শনিবার বৈরী আবহাওয়ায় কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় ছিটকে পড়ে শৌভিক রয় নামে এক পর্যটকের মৃত্যু হয়। এরপর থেকেই নিরাপত্তাহীন এ বিনোদন কার্যক্রম নিয়ে ওঠে নানা প্রশ্ন।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন