প্রকাশের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬ । ৪:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৫ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

জামিন পেলেন অভিনেতা জাহের আলভী, মুক্তিতে বাধা নেই

অনলাইন বিনোদন ডেস্ক

ছোটপর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে জাহের আলভীর কারাগার থেকে মুক্তিতে আর কোনো বাধা নেই।

সোমবার (৩ আগস্ট) সংশ্লিষ্ট কোর্ট সূত্র জাহের আলভীর জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোটপর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো: নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারা মুক্তিতে বাধা নেই। তার বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে গতকাল রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

উল্লেখ্য গত ৩০ জুন স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে ছোটপর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো: নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

 

 

আদালতে অভিনেতা জাহের আলভী। ফাইল ছবি

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন