প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ । ৬:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

৭১ টিভির চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে সমন জারি

অনলাইন ডেস্ক

বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির চেয়ারম্যান মোস্তফা কামাল ও চিফ অপারেটিং অফিসার (সিওও) শফিক আহমেদসহ চারজনকে ১৩ আগস্ট হাজির হতে সমন জারি করেছেন আদালত প্রতারণা ও অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মামলায়।

আজ মঙ্গলবার জানা গেছে, গত ২৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এই আদেশ দিয়েছেন। যা এই মামলাটি করেন টেলিভিশনটির বার্তা বিভাগের সাবেক কো-অর্ডিনেটর বাবুল আক্তার ।

মামলার অন্য আসামিরা হলেন-প্রতিষ্ঠানটির মানব সম্পদ বিভাগের এজিএম অসীম কুমার এবং হিসাব বিভাগের জেনারেল ম্যানেজার সুমন ভৌমিক।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ১ মে ৭১ টেলিভিশনের বার্তা বিভাগের কো-অর্ডিনেটর বাবুল আক্তার প্রতিষ্ঠানে যোগদান করেন। চলতি বছরের ১২ মে কোনো পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ তার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ও অফিসিয়াল মোবাইল সিম বন্ধ করে দেওয়া হয়।

এরই পরিপ্রেক্ষিতে ১২ জুন আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হলে কর্তৃপক্ষ তার মোট পাওনা ২ লাখ ১১ হাজার ৮৪০ টাকার মধ্যে ৮৮ হাজার ১২৫ টাকা পরিশোধ করে। তবে অবশিষ্ট ১ লাখ ২৩ হাজার ৩১৫ টাকা বকেয়া রেখে দেয়। বিষয়টি আসামিদের মৌখিকভাবে জানান বাবুল আক্তার।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন