প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ । ২:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

থার্ডআিই অনলাইন/ আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দাগামী একটি প্রাইভেটকার মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে চালকসহ চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি দূতাবাস ও নিহতদের স্বজনদের সূত্রে জানা গেছে, নিহত চারজনের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। এরমধ্যে দুজনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন কানাইঘাটের দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের আব্দুল করিম ও খালিদ আহমদ।

তারা দেশে ফেরার উদ্দেশ্যে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন