প্রকাশের সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ’র ‘চপস্টিক ফ্যামিলি ফান ডে’ অনুষ্ঠিত

থার্ডআই অনলাইন ডেস্ক

প্রতিবারের মতো এবারও মা দিবস উপলক্ষে ‘চপস্টিক মা মানেই সব ভালো’ ক্যাম্পেইনের আয়োজন করেছে হাসি-আনন্দ-গানে মায়ের সঙ্গে বড় সেলিব্রেশনে  ‘চপস্টিক ফ্যামিলি ফান ডে’। গত শুক্রবার ১৮ সেপ্টেম্বর এয়ার ফোর্স বেইজ ক্যাম্পে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে ‘চপস্টিক মা মানেই সব ভালো’ ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার প্রদান শেষে মা ও সন্তানদের নিয়ে গ্রুপ ফটোসেশনেরও আয়োজন করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল নানা আনন্দ আয়োজন। গেম, র‍্যাপিড ফায়ার ছাড়াও এয়ার ফোর্স বেইজ ক্যাম্পের প্লে-গ্রাউন্ডে সবার জন্য খেলার সুযোগ করে দেওয়া হয়। এ ছাড়া সন্তানদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য ভালো খাবার, সুষম পুষ্টি ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন স্কয়ার হাসপাতালের ডায়েটিশিয়ান সাবিহা বিনতে সালাম, সংগীত পরিবেশন করেন শিল্পী কারিশমা সানু সভ্যতা।

ছবি, কবিতা ও গানে সৃজনশীলতা চর্চায় ও শিশুদের ভালোভাবে বেড়ে ওঠায় ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে প্রতিবছর মা দিবসে মা ও সন্তানদের নিয়ে ফ্যামিলি ফান ডে উদ্‌যাপন করে আসছে চপস্টিক। কারণ চপস্টিক সব সময়ই চায় ভালোর সঙ্গেই যেন বেড়ে ওঠে সবাই।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন