রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে গত দুই দিনে ৪ হাজার ৬১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এছাড়া এই অভিযান চলাকালে আইন অমান্য করায় ১,০০০টি গাড়ি ডাম্পিং এবং ৫৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।
গত বৃহস্পতি-শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলের আইন অমান্য করায় বিরুদ্ধে এসব মামলা করা হয়।
গুলশান বিভাগে সবচেয়ে বেশি মামলা হয়েছে। এখানে ১৪৭টি বাস, ৩০টি ট্রাক, ৬৭টি কাভার্ডভ্যান, ১৯১টি সিএনজি এবং ৫১৩টি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্র জানিয়েছে, সবচেয়ে বেশি মামলা হয়েছে গুলশান বিভাগে- ১ হাজার ৪৭১টি। এর মধ্যে ১৪৭টি বাস, ৩০টি ট্রাক, ৬৭টি কাভার্ডভ্যান, ১৯১টি সিএনজি ও ৫১৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মতিঝিল ও ওয়ারী বিভাগে ৫২৫টি করে, উত্তরা বিভাগে ৫২২টি, মিরপুরে ৪৪০টি, তেজগাঁওয়ে ২১৩টি, রমনায় ২১০টি এবং লালবাগে ১৫৫টি মামলা করা হয়েছে।
ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন জানিয়েছেন,রাজধানীর সড়কগুলোতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যত্রতত্র আইন অমান্য করার প্রবণতা রোধে ডিএমপির এই বিশেষ ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

থার্ডআই অনলাইন ডেস্ক