প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ । ৪:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ইশরাকের পদত্যাগপত্র গৃহীত, প্রজ্ঞাপন জারি

থার্ডআই অনলাইন ডেস্ক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়, তাঁর পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

গত ১৭ অক্টোবর শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় পিস্তল হাতে সশরীরে ‘মাদকবিরোধী অভিযান’ পরিচালনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি গতকাল সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন।

ইশরাক হোসেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য। তাঁর এই পদত্যাগের ফলে বর্তমানে মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে।

উল্লেখ্য, গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেন ইশরাক। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।

এর জেরে রোববার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। এরপরই তিনি পদত্যাগ করেন।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন