প্রকাশের সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ । ৬:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

রেমিট্যান্স নেবেন অথচ প্রবাসীদের পাশে দাঁড়াবেন না, এটা গ্রহণযোগ্য নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

থার্ডআই অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রবাসীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সরকারের তীব্র সমালোচনা করেছেন।

গত ২০ অক্টোবর রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘রেমিট্যান্সের টাকায় রাষ্ট্রের সুবিধা নেবেন, অথচ রেমিট্যান্সযোদ্ধাদের সংকটে পাশে দাঁড়াবেন না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এক ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন যে , প্রবাসীদের সুরক্ষায় পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেন এবং তাদের অধিকার নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব বলে উল্লেখ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন যে, প্রবাসীদের সংকটে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। প্রবাসীরা বিদেশের মাটিতে নানা হয়রানি ও অধিকারবঞ্চনার শিকার হলেও রাষ্ট্রীয় সহায়তা পেতে তাঁদের হিমশিম খেতে হয়।

তিনি স্পষ্ট করেন যে প্রবাসীরা কেবল ‘রেমিট্যান্স মেশিন” নন, বরং তাঁরা দেশের নাগরিক ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। তাঁদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, কোনো অনুগ্রহ নয় এবং কেবল ‘রেমিট্যান্স যোদ্ধা’ উপাধি দিলেই দায়িত্ব শেষ হয় না। তিনি অবিলম্বে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এনসিপির এই নেতা লেখেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি শক্তিশালী হয়, রাষ্ট্র উপকৃত হয়, কিন্তু সেই প্রবাসীরাই বিদেশের মাটিতে নানা হয়রানি, প্রতারণা, আইনি জটিলতা ও অধিকারবঞ্চনার শিকার হলে রাষ্ট্রীয় সহায়তা পেতে হিমশিম খান। রেমিট্যান্সের টাকায় রাষ্ট্রের সুবিধা নেবেন, অথচ রেমিট্যান্সযোদ্ধাদের সংকটে পাশে দাঁড়াবেন না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি লেখেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠানোর মেশিন নন; তারা বাংলাদেশের নাগরিক, দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার এবং রাষ্ট্রের মর্যাদার প্রতিনিধিত্বকারী। প্রবাসীদের সুরক্ষা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, অনুগ্রহ নয়।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন