প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ । ৬:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

আজ কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী

থার্ডআই অনলাইন/ বিনোদন ডেস্ক

আজ ২২ অক্টোবর রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী। ১৯৫৪ সালের এই দিনে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আট দিন আগে, ১৪ অক্টোবর, কলকাতার দেশপ্রিয় পার্কের কাছে ট্রামের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন তিনি।

১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন । আধুনিক বাংলা কবিতায় চিত্রকল্প, প্রকৃতিপ্রেম ও গভীর বিষণ্নতার অনন্য মিশ্রণে তিনি গড়ে তুলেছিলেন নিজস্ব স্বতন্ত্র শব্দচয়ন ও কাব্যভাষা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাববলয়ের বাইরে এসে বাংলা কবিতায় আধুনিকতার এক স্বতন্ত্র ধারা নির্মাণ করেছিলেন কবি।

জীবনানন্দ দাশের আদি নিবাস বাংলাদেশের বরিশাল। তাঁর পূর্বপুরুষদের শিকড় ছিল ঢাকা জেলার বিক্রমপুর অঞ্চলে। বাংলা কবিতায় প্রকৃতি, স্মৃতি ও নিঃসঙ্গতার যে স্বতন্ত্র জগৎ তিনি নির্মাণ করেছেন, তা মৃত্যুর সাত দশকের সময় পরও পাঠকর কাছে চিরস্মরণীয় হয়ে আছেন।

জীবদ্দশায় তাঁর কবিতা সব পাঠকের কাছে সমানভাবে সমাদৃত হনা হলেও অভিনব উপমা ও স্বতন্ত্র কাব্যভাষার কারণে তাঁর রচনা সাহিত্যজগতে নানা আলোচনায় ছিল। আর এজন্যই কবি বুদ্ধদেব বসু তাঁকে ‘নির্জনতম কবি’ হিসেবে অভিহিত করেছিলেন। তবে আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রভাবশালী কবি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন জীবনানন্দ দাশ।

তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে : ‘ঝরা পালক’, ‘ধূসর পাণ্ডুলিপি’, ‘বনলতা সেন’, ‘মহাপৃথিবী’ ও ‘সাতটি তারার তিমির’। তাঁর মৃত্যুর পর ১৯৫৭ সালে প্রকাশিত হয় ‘রূপসী বাংলা’, যা বাংলা সাহিত্যে বিশেষ মর্যাদা অর্জন করে। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, ছোটগল্প ও প্রবন্ধও রচনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘মাল্যবান’ ও ‘সুতীর্থ’; আর ‘কবিতার কথা’ তাঁর গুরুত্বপূর্ণ প্রবন্ধগ্রন্থ।

১৯৫৪ সালের ১৪ অক্টোবর ট্রাম দুর্ঘটনায় তাঁর আহত হওয়ার ঘটনাটি আজও আলোচনার বিষয়। এটি নিছক দুর্ঘটনা ছিল, নাকি আত্মহত্যার চেষ্টা তা নিয়ে বিভিন্ন সময়ে নানা মত প্রকাশ করা হয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর মতো সর্বসম্মত প্রমাণ নেই।

 

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন