প্রকাশের সময়: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ । ৪:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলার নির্দেশ কিম জং উনের

থার্ডআই অনলাইন/ আন্তর্জাতিক ডেস্ক

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন দেশের সামরিক বাহিনীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনী হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। রাজধানী পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত সেনা কর্মকর্তাদের এক বিশেষ সম্মেলনে তিনি এই নির্দেশ দেন।

শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, পিয়ংইয়ংয়ে বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত সেনাবাহিনীর কোম্পানি কমান্ডারদের দুই দিনের সম্মেলনে এসব নির্দেশ দেন কিম। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কিম জং উন সামরিক বাহিনীকে শক্তিশালী করতে একটি নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনা নির্ধারণ করেছেন, যাকে তিনি ‘কোরীয় ধাঁচের সামরিক বিপ্লব’ (Korean-style military revolution) হিসেবে অভিহিত করেছেন।

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দলীয় কংগ্রেসের পর এটিই ছিল সেনাবাহিনীর সব প্রতিনিধিদের নিয়ে বড় ধরনের কোনো সমাবেশ। ওই সম্মেলনে প্রচলিত সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি দেশের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে স্থায়ী এবং আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

উত্তর কোরিয়া সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিসম্পন্ন নির্ভুল লক্ষ্যভেদী টর্পেডো ব্যবস্থা এবং মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো আধুনিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সাথে সীমান্তে সাম্প্রতিক মাইন বিস্ফোরণ ও ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই কিম জং উন নিজের দেশের সামরিক সক্ষমতা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই কড়া নির্দেশনা দিলেন।

সম্প্রতি কয়েকটি অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এর মধ্যে রয়েছে নতুন ধরনের নির্ভুল লক্ষ্যভেদী টর্পেডো ব্যবস্থা এবং মধ্যম পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। দেশটির দাবি, এসব অস্ত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

জাতিসংঘের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি অব্যাহত রেখেছে। দেশটির সরকার বারবার জানিয়েছে, তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার রয়েছে এবং এ অবস্থান থেকে তারা সরে আসবে না।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন