প্রকাশের সময়: রবিবার, ১৮ মে, ২০২৫ । ১:২০ এএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

আবার শুরু হচ্ছে লাক্স সুপার স্টার

অনলাইন ডেস্ক

লাক্স সুপার স্টার শব্দটি উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে একঝাক তারকার মূখ – বিদ্যা সিনহা মিম, শানারেই দেবী শানু,  জাকিয়া বারী মম, আফসান আরা বিন্দু, আজমেরী হক বাঁধন, মেহজাবীন চৌধুরী ও মৌসুমী হামিদ। এদের মধ্যে সবচেয়ে আলোচিত বিদ্যা সিনহা মিম ও মেহজাবীন এখন জনপ্রিয়তার শীর্ষে।

বাংলাদেশের বিনোদন অঙ্গনে সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো লাক্স সুপার স্টার। দীর্ঘ সাত বছর বিরতির পর শুরু হয়েছে নতুন তারকা সন্ধানের নিবন্ধন প্রক্রিয়া চলবে আগামী ১২ জুন ২০২৫ পর্যন্ত। ১৮ থেকে ২৭ বছরের আগ্রহী নারীরা লাক্স বাংলাদেশের ফেসবুক পে্ইজে থাকা লিঙ্কে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবে।

 

 

লাক্স চ্যানেল আই সুপার স্টার রিয়েলিটি শো প্রথম শুরু হয় ২০০৫ সালে। এই সিজনে প্রথম চ্যাম্পিয়ন শানারেই দেবী শানু। এরপর জাকিয়া বারী মম, আফসান আরা বিন্দু, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী ও মৌসুমী হামিদের মতো তারকারা এই মঞ্চকে আলোকিত করেছেন। উল্লেখ্য ২০১০ পর্যন্ত নিয়মিত অনুষ্ঠিত হলেও দীর্ঘ ৭ বছর পর আবার শুরু হয়েছে  তার নিবন্ধন কাযর্ক্রম। সর্বশেষ ২০১৮ সালে লাক্স চ্যানেল আই সুপার স্টার হয়েছিল মিম মানতাসা ।

এবারের আসরে থাকছে আধুনিকতার ছোঁয়া। অভিনয় ও স্টাইলিংয়ের পাশাপাশি এবার মূল্যায়ন করা হবে কনটেন্ট তৈরির দক্ষতাও। বিচারক হিসেবে থাকবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও মেহজাবীন চৌধুরী । আরও থাকবে এ সময়ের নির্মাতা রায়হান রাফী।

 

উল্লেখ্য আগ্রহী নারীরা আগামী ৫ জুন’২০২৫ পর্যন্ত লাক্স বাংলাদেশের ফেসবুক পে্ইজে থাকা লিঙ্কে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবে।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন