কমলা রঙের বোধ নাটকের এ দৃশ্য। ছবি : থিয়েটার ফ্যাক্টরি
আজ ( ২২ মে) শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হলো থিয়েটার ফ্যাক্টরির নতুন নাটক ‘কমলা রঙের বোধ’। টানা তিন দিন ( ২২ মে থেকে ২৪ মে ) শিল্পকলায় অনুষ্ঠিত হবে নাটকটির চারটি প্রদর্শনী। কবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম আলেখ্যে নাটক কমলা রঙের বোধ ।
নাটকে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করছেন দিপু মাহমুদ, আরিফ আনোয়ার ও কে এম হাসান।
অন্যান্য চরিত্রে অভিনয় করছে : আশা আক্তার, বিপাশা সাইদ, মুনমুন খান, সুভাষ সরকার, আকলিমা আক্তার, শান্তনূর ইহসান দিগন্ত, হাসিবুল হক, মৃন্ময় চৌধুরী, নওরীন পাপড়ি, রবিউল ইসলাম রাজিব, শাইরা, সূর্য, প্রীতম প্রমুখ।
নাটকটির আলোক পরিকল্পনায় গুণি আলোকশিল্পী ঠান্ডু রায়হান, কস্টিউম ডিজাইন মোহসিনা আক্তার, সংগীত রমিজ রাজু, মঞ্চ পরিকল্পনা শাকিল সিদ্ধার্থ এবং কোরিওগ্রাফি করেছেন আমিনুল আশরাফ।
এরপর ২৩ মে বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টা এবং ২৪ মে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটকটির চতুর্থ প্রদর্শনী শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ।

রহমান মাতিন/থার্ড আই