প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫ । ১২:৩৪ এএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস আজীবন সম্মাননায় ভূষিত ফেরদৌস আরা

থার্ড আই ডেস্ক/আরএম
ফেরদৌস আরাকে আজীবন সম্মাননা পুরস্কার তুলে দিচ্ছেন গুণি শিল্পী রুনা লায়লা। ছবি : ফারুক হোসেন

১৯তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস আজীবন সম্মাননায় ভূষিত হলেন নজরুল সঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফেরদৌস আরা। হোটেলে অনুষ্ঠিত আড়ম্বরপূর্ণ আসরে আজীবন সম্মাননা ভুষিত হলেন ফেরদৌস আরা।ফেরদৌস আরাকে আজীবন সম্মাননা পুরস্কার তুলে দিচ্ছেন গুণি শিল্পী রুনা লায়লা।

অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা ছাড়াও সংগীতজ্ঞ শেখ সাদী খান, ইমপ্রেস চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন সহ দেশের প্রথিতযশা শিল্পীরা।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শফি মণ্ডল, ফেরদৌস ওয়াহিদ, সাগর বাউল, কোনাল, নুসরাত ইমরোজ তিশা, তরিক মৃধা, শারমিনসহ সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরা। বিচারকদের রায়ে এবারের চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে ১৯টি বিভাগে পুরস্কার প্রদান করা হয় বিভিন্ন শিল্পীদের।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন