প্রকাশের সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬ । ১১:০৭ এএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

নেতানিয়াহুকে মোদির ফোন, সংঘাতের ইতি টানার আহ্বান

ইসরায়েল যাচ্ছেন নরেন্দ্র মোদি, কূটনৈতিক ভারসাম্যে নতুন সমীকরণ
অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনালাপে নেতানিয়াহুকে দ্রুত সংঘর্ষের ইতি টানার আহ্বান জানান তিনি।

সোমবার (১ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক বিবৃতিতে এ তথ্য জানান মোদি।

পোস্টে মোদি বলেন, সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে ভারতের উদ্বেগের কথা তিনি নেতানিয়াহুকে জানিয়েছেন এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন। ভারত দ্রুত যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছি।

এর আগে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী।

কথোপকথনে মোদি তাকে বলেন, ‘আমিরাতের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই হামলায় প্রাণহানির ঘটনায় সমবেদনা প্রকাশ করছি।’

আরব আমিরাতের পাশে থাকার বার্তা দিয়ে নাহিয়ানকে মোদি বলেছেন, ‘ভারত এই কঠিন সময়ে সংযুক্ত আরব আমিরাতের পাশে রয়েছে।’

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন