প্রকাশের সময়: শুক্রবার, ১ মে, ২০২৬ । ৩:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না: নজরুল ইসলাম খান

যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না: নজরুল ইসলাম খান
অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মে দিবসের প্রথম শিক্ষা হলো- যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না। এর জন্য সংগঠিত হয়ে আন্দোলনের প্রস্তুতি নিতে হয় এবং যথা সময়ে সে আন্দোলনের ঘোষণা দিতে হয়, তাহলেই আন্দোলনে বিজয় হয়।

শুক্রবার ( ১ মে ) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের শ্রমিক আন্দোলনের পূর্বপুরুষরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলেন বলেই তারা মে দিবসের জন্ম দিতে পেরেছিলেন। মহান মে দিবস, তার আগে ও পরে একই চেতনাকে ধারণ করে শ্রমজীবী জনগণের ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তাদের সবার স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাই।

তিনি আরও বলেন, এই দিনটি শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য দিন। আজকের এই দিনে দেশ ও প্রবাসে যে সব বাংলাদেশি শ্রমিক আছেন এবং সারা দুনিয়ার মেহনতি মানুষদের প্রতি আমি অভিনন্দন জানাই।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন