প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬ । ৪:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

হেফাজতের সমাবেশে ৫৮ জন নিহতের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

হেফাজতের সমাবেশে ৫৮ জন নিহতের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর
অনলাইন ডেস্ক

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৫৮ জন নিহতের তথ্য প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যলয়ে সাংবিদকদেন ব্রিফিংয়ে এই তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি জানান, হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হওয়ার প্রমাণ পাওয়া গেছে।

চিফ প্রসিকিউটর বলেন, ৫ মে হেফাজতের সমাবেশে পুলিশ, র‍্যাব ও বিজিবি মূল অভিযান শুরু করে রাত আড়াইটার দিকে। তার আগেই ১৮ থেকে ২০ জন ঢাকার বিভিন্ন স্থানে নিহত হয়। এর পর অভিযানে এবং পরের দিন নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় নিহত হন হেফাজতের নেতা–কর্মীরা।

তিনি জানান, নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছে তদন্ত সংস্থা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জন এই মামলায় আসামি হচ্ছেন।

আসামির তালিকায় পুলিশ ও র‍্যাবসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও থাকবেন বলে জানান চিফ প্রসিকিউটর।

২০২৪ সালের ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ করেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। এতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন