প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ । ১১:৫০ এএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথে হাঁটতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এক্ষেত্রে ইরানের জনগণের অধিকার রক্ষার বিষয়ে কোনো আপস করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে এক ফোনালাপে তিনি এসব কথা বলেন।

সিনহুয়া নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, ফোনালাপে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস প্রকাশ করেন। তাঁর অভিযোগ, দ্বিপক্ষীয় আলোচনা চলাকালেই ইরানকে লক্ষ্য করে দুবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যা মূলত ইরানের ‘পেছন থেকে ছুরি মারা’র শামিল।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান এক পৃষ্ঠার একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারক চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছেছে। প্রস্তাবিত এই চুক্তির শর্ত অনুযায়ী, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে এবং বিনিময়ে যুক্তরাষ্ট্র দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। এছাড়া উভয় পক্ষই কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর আরোপিত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করতে সম্মত হবে।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন