প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ । ৪:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, অংশ নিলেন বিশিষ্টজনরাও

ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, অংশ নিলেন বিশিষ্টজনরাও
অনলাইন ডেস্ক

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে সাতটায় রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত, যেখানে মুসল্লিদের ঢল নামে ভোর থেকেই।

ঈদের জামাতে অংশ নিতে সকাল ৭টার কিছু পরেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদগাহে উপস্থিত হন। এ সময় তাদের সঙ্গে ছিলেন জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

প্রধান জামাতে অংশ নেন জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যরা, ঢাকায় অবস্থানরত মুসলিম দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুৎবা প্রদান করা হয়, যেখানে ঈদুল আজহার তাৎপর্য, ত্যাগ ও মানবিক মূল্যবোধের বার্তা তুলে ধরা হয়।

ঈদের প্রধান জামাত ঘিরে সকাল থেকেই জাতীয় ঈদগাহ এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। মুসল্লিদের উপস্থিতিতে পূর্ণ হয়ে ওঠে ঈদগাহ ময়দান। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঈদুল আজহার এই প্রধান জামাতকে কেন্দ্র করে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় বলে সংশ্লিষ্টরা জানান। ঈদগাহ এলাকায় প্রবেশের আগে প্রতিটি মুসল্লিকে নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে প্রবেশ করতে হয়।

এদিকে, ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জানান এবং ত্যাগের শিক্ষাকে জীবনে ধারণ করার আহ্বান জানান বলে জানা যায়।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন