প্রকাশের সময়: রবিবার, ৭ জুন, ২০২৬ । ৮:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

লোডশেডিং নেই, সাময়িক বিদ্যুৎ-বিভ্রাট থাকতে পারে: সংসদে মন্ত্রী

অনলাইন ডেস্ক

বর্তমানে দেশে গ্রিডভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট হলেও গড়ে প্রতিদিন ১৪ হাজার ৫০০ থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, মোট উৎপাদন ক্ষমতার মধ্যে আমদানিকৃত বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানিও অন্তর্ভুক্ত রয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০- ব্যবহার করে কোনো রকম উন্মুক্ত দরপত্র ছাড়াই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ সৃষ্টি করা হয়েছিল বলেও সংসদকে জানান মন্ত্রী।

সারাদেশে লোডশেডিংয়ের পরিস্থিতি সম্পর্কে জ্বালানি মন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী বর্তমানে দেশে কোনো লোডশেডিং নেই। তবে বৈশ্বিক পরিস্থিতি, কৃষি-সেচ ও গ্রীষ্মকালীন সর্বোচ্চ চাহিদার সময় জ্বালানি সংকটের কারণে মাঝেমধ্যে বিদ্যুৎ বিভ্রাট ঘটে থাকে। এ ছাড়া, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সীমাবদ্ধতা, রক্ষণাবেক্ষণ কাজ এবং প্রাকৃতিক দুর্যোগ বা ঝড়-বৃষ্টির কারণেও কিছু কিছু এলাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না।

 

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন