আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস সেনেসি বান্ধবীকে নিয়ে স্পেনের ইবিজায় ছুটি কাটাচ্ছিলেন। সেই খুশির আমেজ না ফুরাতেই বিশ্বকাপ দলে ডাক পেলেন। এমনই এক আনন্দ সময় স্বপ্নের বিশ্বকাপ খেলার ডাক পেলেন মার্কোস সেনেসি।
গত বুধবার বোর্নমাউথ থেকে তাকে দলে ভেড়ায় টটেনহ্যাম হটস্পার।
বিশ্বকাপ খেলার ডাক পাওয়ার মুহূর্তটি সামাজিক মাধ্যমে দিয়েছেন সেনেসির প্রেমিকা ও ইংলিশ নারী ফুটবলার কেলসি-রোজ বোয়ার্স। যেখানে এই ডিফেন্ডারকে মোবাইলে কথা বলতে দেখা যায়। পুরো বিষয়টিতে তারা হতবাক ও আনন্দের মিশ্র অনুভূতিতে পড়েন।
তবে ছুটি কাটানোর সময়ও নাকি সেনেসির মনের অনুভূতি ছিলু শেষ মুহূর্তে ডাক পেতে পারেন বিশ্বকাপে। সেটাই সত্যি হলো অল্প সময়ের ব্যবধানে। বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ঘোষিত স্কোয়াডের বেশ কয়েকজন ফুটবলারই চোটের সঙ্গে লড়ছিলেন। শেষ পর্যন্ত সেখান থেকে ছিটকে গেলেন বালের্দি।
ডিফেন্ডার হওয়ায় ডাক পাওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও গিদো রদ্রিগেজ ও এমিলিয়ানো বুয়েন্দিয়াকে সুযোগ দেননি লিওনেল স্কালোনি। কারণ তারা কেউই ডিফেন্ডার নন।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, নিকোলাস তালিয়াফিকোর হালকা চোট এবং লিয়ান্দ্রো পারেদেসের দ্রুত সুস্থ হয়ে ওঠার বিষয়টি বিবেচনা করেই শেষ পর্যন্ত সেনেসিকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেন স্কালোনি। স্বভাবতই প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে সেনেসি ভীষণ আনন্দিত।
মার্কোস সেনেসি বলেন, আমি সবসময় বিশ্বকাপে খেলার যে স্বপ্ন দেখে এসেছি, সেটা পূরণ করার সুযোগ পেয়ে আমি অনেক খুশি। এখন সবকিছু গুছিয়ে নিচ্ছি এবং যত দ্রুত সম্ভব রওনা (বিশ্বকাপের উদ্দেশে) হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। খুব শিগগিরই দেখা হবে।
পরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল অ্যাকাউন্টে জানানো হয়, ডিফেন্ডার মার্কোস সেনেসি ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডে যুক্ত হলেন।

অনলাইন ডেস্ক