মাদকের মরণছোবল থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা করেছে ঢাকার ধামরাইয়ে তরুণ ও যুবসমাজ ।
শুক্রবার (১২ জুন) উপজেলার নান্নার ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় যুবসমাজ ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নান্নার ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্নার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ নুরুল হক মোল্লা, আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন টিপু, অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাজী ওমর আলী, বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, নান্নার গ্রীণ ভয়েস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি বিল্লাল হোসেন, ধামরাই উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সোলাইমান কবির মিল্টনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
আগত বক্তারা মাদকের ভয়াবহতা এবং যুবসমাজের ওপর এর ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে এবং এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা।
মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভায় এলাকার বিপুল সংখ্যক তরুণ, যুবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।ধামরাইয়ে মাদকের বিরুদ্ধে র্যালি

অনলাইন ডেস্ক