প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ । ৭:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপে সৌদি আরবের পতাকায় কালেমা থাকায় মাটিতে রাখেনি ফিফা

অনলাইন ডেস্ক

সৌদি আরবের পতাকাকে সম্মান জানিয়ে মাটিতে লাগতে দিল না আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ‘ফিফা| যার কারণে বাহবাও পাচ্ছে ফিফা|

বিশ্বকাপে অংশ নেওয়া দুটি দেশের পতাকাতেই আল্লাহর নাম লেখা আছে| এর মধ্যে সৌদি আরবের পতাকায় লেখা আছে কালেমা তাইয়্যিবা ও ইরাকের পতাকায় আল্লাহু আকবার| ইরাক এখন পর্যন্ত মাঠে নামেনি, তবে সৌদি আরব ইতোমধ্যে খেলে ফেলেছে তাদের প্রথম ম্যাচ| উরুগুয়ের বিপক্ষে তারা ১-১ গোলে ড্র করেছে|

নিয়ম অনুযায়ী, ম্যাচের শুরুতে জাতীয় সঙ্গীত গাওয়ার আগে দুই দেশের পতাকা মাঠে প্রদর্শন করা হয়। কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখা যায় সৌদি আরবের পতাকা মাটিতে নামানো হয়নি| শুধু এই ম্যাচেই ব্যতিক্রম দেখা গেলো| সৌদি আরবের পতাকা মাটিতে নামানো হয়নি| আবার যাতে এক দেশের পতাকা মাটিতে নামানো আরেক দেশেরটা উঠানো- এই বিতর্ক এড়াতে উরুগুয়ের পতাকাও ওপরে উঠিয়ে রাখা হয়|

চলতি বিশ্বকাপে সৌদি আরব ও উরুগুয়ের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচের আনুষ্ঠানিক শুরুর আগে এক অভূতপূর্ব ও ব্যতিক্রমী দৃশ্য বিশ্বজুড়ে ফুটবল দর্শকদের দারুণভাবে নজর কেড়েছে। অন্যান্য সাধারণ দেশের মতো মাটিতে পেতে না রেখে সৌদি আরবের জাতীয় পতাকাটি সবুজ মাঠের ওপর অত্যন্ত উঁচুতে তুলে ধরে রাখা হয়। জানানো হয়েছে, টুর্নামেন্টে অংশ নেওয়া সর্বমোট ৪৮টি দেশের মধ্যে সৌদি আরবের পতাকাই একমাত্র জাতীয় প্রতীক, যা সুনির্দিষ্ট ধর্মীয় ও রাষ্ট্রীয় মর্যাদার কারণে মাঠে কখনো স্পর্শ করতে দেওয়া হয় না।

সৌদি আরবের অনুরোধেই ফিফা এমন সম্মান দেখায়| মূলত ফিফা তাদের এই স্পিরিটকেই সম্মান দেখিয়ে পতাকা না নামিয়ে হাতে উঁচিয়ে রেখেছিল| যার কারণে বাহবাও পাচ্ছে ফিফা|

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন