প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ । ৩:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

চলচ্চিত্রের পাঁচ তারকাকে নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন

অনলাইন ডেস্ক

বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের পাঁচ তারকা শিল্পীকে নিয়ে বিশেষ আয়োজন সাজিয়েছে চ্যানেল আই। অভিনয়শিল্পী শবনম, সুচন্দা, উজ্জ্বল, আলমগীর ও ববিতাকে নিয়ে একটি আড্ডার অনুষ্ঠান তৈরি করেছে চ্যানেলটি। অনুষ্ঠানে অনেক বছর পর একসঙ্গে দেখা হলো তাঁদের, আড্ডা দিলেন প্রাণ খুলে। কথা বললেন ব্যক্তিগত ও অভিনয়জীবন নিয়ে। সঞ্চালনায় ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

তারকাদের আগমন উপলক্ষে তাঁদের নানা ছবি দিয়ে সাজানো হয় চ্যানেল আই চত্বর। লালগালিচা সংবর্ধনা দেওয়া হয় শিল্পীদের। তাঁদের অভ্যর্থনা জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

স্টুডিওতে সাজানো সেটে আষাঢ়ের প্রথম দিন ১৫ জুন এই আড্ডায় আষাঢ়কে উপভোগ করা, বৃষ্টিতে শুটিং করার স্মৃতি, প্রিয় নায়ক-নায়িকা, প্রিয় গানসহ নানা বিষয়ে কথা বলেছেন তারকারা।

আয়োজন শেষে বাড়ি ফেরার আগে চ্যানেল আইয়ের পক্ষ থেকে তাঁদের হাতে তুলে দেওয়া হয় নানান উপহারসামগ্রী, তারকাদের নাম ও ছবি সম্বলিত ক্রেস্ট। ইফতেখার মুনিমের পরিচালনায় পুরো অনুষ্ঠানটি খুব শীঘ্রই প্রচার করা হবে চ্যানেল আইয়ের পর্দয়।

 

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন