প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬ । ৪:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

আগামীকাল মঙ্গলবার বনানীতে সমাহিত হচ্ছেন মুস্তাফা মনোয়ার

অনলাইন ডেস্ক

বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারকে আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) বিকালে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হবে।

চিত্রশিল্পী মনিরুজ্জামান জানিয়েছেন, মুস্তফা মনোয়ারের মরদেহ হাসপাতাল থেকে ধানমন্ডির তাকওয়া মসজিদ নেওয়া হয়। সেখানে গোসল সেরে দুপুর ১২ টায় তার নিজ বাসভবনে আনা হয়েছে। সেখানে বিকাল পর্যন্ত মরদেহ থাকবে। এখানে তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের শ্রদ্ধা জানানোর পর স্কয়ার হাসপাতালের হিমঘরে মরদেহ রাখা রাখা হবে।

তিনি আরও জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টায় শিল্পীর মরদেহ নেয়া হবে বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণ ও কেন্দ্রীয় শহীদ মিনারের নেওয়া হবে শ্রদ্ধা জানানোর জন্য।

শহীদ মিনার থেকে মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, সেখানে জানাজা সম্পন্ন হবে।

জানাজা শেষে মরদেহ আধা ঘণ্টার জন্য নেওয়া হবে তাঁর প্রিয় কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। দীর্ঘদিন সেখানে শিক্ষকতা করায় তার সহকর্মী ও শিক্ষার্থীরা যেন শেষ বিদায় জানাতে পারেন, সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চারুকলার আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল বিকেলের মধ্যে বনানী কবরস্থানে তাকে চিরশায়িত করা হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিউমোনিয়াজনিত জটিলতা ও ফুসফুসে মারাত্মক ব্যাকটেরিয়ার সংক্রমণ নিয়ে গত ১৪ জুন হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে এবং রক্তচাপ ও অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে টানা প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন।

 

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন