প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ । ৪:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

১ আগস্ট ‘গুলশানের চামেলি’ সিনেমার শুভ মহরত

অনলাইন ডেস্ক

এমডি ইকবালের পরিচালনায় রাজনীতি ও ক্ষমতার অন্ধকার প্রেক্ষাপটে নির্মিত হতে যাওয়া গুলশানের চামেলী সিনেমার শুভ মহরত আজ ১ আগস্ট সন্ধ্যায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জনপ্রিয় ও আলোচিত নির্মাতা মোহাম্মদ ইকবাল বানাচ্ছেন ‘গুলশানের চামেলি’ সিনেমাটি। রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে ‘গুলশানের চামেলি’ । নির্মাতা জানালেন, ১ আগস্ট অনুষ্ঠিত হবে সিনেমার মহরত।

এবার এই সিনেমায় যুক্ত হলেন আজমেরী হক বাঁধন। জানা গেছে, গুলশানের চামেলি সিনেমায় আইনজীবীর চরিত্রে দেখা যাবে বাঁধনকে।অভিনেত্রী বাঁধনের সঙ্গে যোগাযোগ করলে তিনি অস্বীকার না করলেও এখনই এ নিয়ে কথা বলতে রাজি নন। জানালেন আনুষ্ঠানিক ঘোষণার পর জানাবেন বিস্তারিত।

তবে এ সিনেমায় বাঁধনের যুক্ত হওয়া নিয়ে এখনই কথা বলতে রাজি নন নির্মাতা ও অভিনেত্রী।  সে সময় আনুষ্ঠানিকভাবে জানানো হবে অভিনয়শিল্পীদের নাম।

এ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে পশ্চিমবঙ্গের পাখিখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকারের।

কাহিনী ও পটভূমি : রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং একজন যৌনকর্মীকে ঘিরে আবর্তিত অন্ধকার বাস্তবতার গল্প।গুলশানের চামেলি সিনেমার গল্প একজন যৌনকর্মীকে ঘিরে, কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম খেলার শিকার হয় সে। চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। আগামী বছর কোনো এক ঈদে গুলশানের চামেলি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।

আজমেরী হক বাঁধনকে সবশেষ দেখা গেছে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত ‘মাস্টার’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। গত ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে বিগ স্ক্রিন কম্পিটিশনে সেরা নির্বাচিত হয় রেজওয়ান শাহরিয়ার সুমিতের মাস্টার। এদিকে এ বছরের ভেনিস চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে রুবাইয়াত হোসেনের দ্য ডিফিকাল্ট ব্রাইড।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন