প্রকাশের সময়: রবিবার, ২ আগস্ট, ২০২৬ । ৫:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

অনলাইন অর্থনীতি ডেস্ক/ শাপলা আকতার

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে এ.এস.এম. ফিরোজ আলম এবং মোঃ আব্দুল হান্নান, এমপি নির্বাচিত হয়েছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় তাঁদের এ পদে নির্বাচিত করা হয়। তাঁরা উভয়েই ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এবং দেশের স্বনামধন্য ব্যবসায়ী।

মোঃ আব্দুল হান্নান, এমপি : মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক এবং ত্রয়োদশ জাতীয় সংসদে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য।

ব্যবসায়িক অঙ্গনে তিনি ডেবস্টার অ্যাসোসিয়েটস লিমিটেড ও মুরাদ অ্যাপারেলস লিমিটেড-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি একাধিক রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। ব্যবসার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তিনি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

এ.এস.এম. ফিরোজ আলম : নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও একজন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী। তিনি বেঙ্গল ট্রেডিং অ্যাসোসিয়েটস (টোকিও)-এর ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি তিনি মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এবং মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (এমবিএসএল)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া তিনি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড-এর উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান এবং পটুয়াখালীর কালাইয়ায় প্রতিষ্ঠিত ‘সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল’-এর প্রতিষ্ঠাতা। আর্থিক খাতের পাশাপাশি দেশ-বিদেশে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন