প্রকাশের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬ । ৩:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৫ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

পরিত্যক্ত বোমা বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

অনলাইন ডেস্ক

বরিশালের বাকেরগঞ্জে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে একই পরিবারের দুই নারীসহ তিনজনের শরীর ঝলসে গেছে। তারা নদীতে লাফিয়ে প্রাণে রক্ষা পান।

সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। তারা হলেন- শাহ আলমের স্ত্রী হনুফা বেগম (৫৫), মেয়ে ইতি (১৮) ও নাতি ফাহিম (১৫)।

বাকেগঞ্জ থানার ওসি আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করা হবে।

স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বোমা কোথা থেকে আসলো এ বিষয়ে শাহ আলমের পরিবারের কেউ কিছু জানে না।আহত তিনজনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহ আলম হাওলাদারের ছেলে জামাল জানান, ঘরের পাশে থাকা বালুর বস্তার মধ্যে একটি বোমা বিস্ফোরণ হয়। সেখানে থাকা তার মা, বোন ও ভাগিনার শরীরে আগুন ধরে যায়। দিগ্বিদিক হয়ে তারা ঘরের সামনে থাকা তুলাতলা নদীতে ঝাঁপিয়ে পড়েন। ততক্ষণে তাদের শরীরের সব কাপড় পুড়ে যায়।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন