প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: দুইজনের মৃত্যু, আহত ৭

থার্ডআই অনলাইন ডেস্ক

বগুড়ার শাজাহানপুরে একটি মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক ব্যক্তি ও তার আত্মীয়-স্বজনদের নিয়ে মাইক্রোবাসটি জয়পুরহাটের আক্কেলপুরের দিকে যাচ্ছিল। নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত মাইক্রোবাসটি মহাসড়কের ভুল লেনে (বিপরীত লেনে) ঢুকে পড়ে।

ঠিক ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হলে গাড়িটি দুমড়েমুছড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম নিহত হন। আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন