প্রকাশের সময়: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ । ৫:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন

থার্ডআই অনলাইন/ স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে শেষ মুহূর্তে এক পরিবর্তন আনা হয়েছে। ব্যক্তিগত ও পারিবারিক কারণে ভারত থেকে দেশে ফিরে যাচ্ছেন পেস বোলিং অলরাউন্ডার কিমো পল, এবং তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার।

আজ (১৮ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

এর আগে আলজারি জোসেফের পরিবর্তে দলে যোগ দিয়েছিলেন কিমো পল। চাপ সামলাতে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তে জোসেফকে দল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এবার পলের বিদায়ে তার জায়গা পূরণ করবেন স্প্রিঙ্গার শামা।

শামার স্প্রিঙ্গারের এখনো টেস্ট অভিষেক না হলেও ক্যারিবীয়দের হয়ে তিনি ৩টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে তাঁর ১,০৪৩ রান ও ৫৮টি উইকেট রয়েছে। শুরুতে চোটের ঝুঁকি এড়াতে আলজারি জোসেফকে বিশ্রাম দিয়ে কিমো পলকে নেওয়া হয়েছিল, তবে পলের পারিবারিক কারণে শেষ পর্যন্ত স্প্রিঙ্গার এই সফরের স্কোয়াডে যুক্ত হলেন।

স্প্রিঙ্গারকে দলে নেওয়ার আগে বিকল্প হিসেবে ওজে শিল্ডস ও নাইল স্মিথের কথা বিবেচনা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে চোটের কারণে নির্বাচনের সময় তাদের কাউকেই পাওয়া যায়নি। ফলে ২৮ বছর বয়সী স্প্রিঙ্গারকে বেছে নেয় নির্বাচকরা।

এখনো টেস্ট ক্রিকেটে অভিষেক হয়নি এই অলরাউন্ডারের। তবে সীমিত ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি একদিনের আন্তর্জাতিক ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে স্প্রিঙ্গারের পরিসংখ্যানও আশাব্যঞ্জক। ২৩ ম্যাচে ৩২.৫৯ গড়ে ১ হাজার ৪৩ রান করার পাশাপাশি ২৭.৮৭ গড়ে নিয়েছেন ৫৮ উইকেট।

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ দলে থাকছেন না শাই হোপও। তাকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। দলের নেতৃত্ব দেবেন রোস্টন চেজ, সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন জোমেল ওয়ারিকান।

২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপেও ভালো পারফরম্যান্স করেছেন তিনি। চার ম্যাচে ৫০.২০ গড়ে করেছেন ২৫১ রান। বল হাতে আট ইনিংসে ৪২.০০ গড়ে নিয়েছেন সাত উইকেট। তার এই পারফরম্যান্সই জাতীয় দলের টেস্ট দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ভারত সফরে গত ১৭ অক্টোবর বেঙ্গালুরুতে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি একটি বলও মাঠে না গড়িয়ে পরিত্যক্ত হয়। ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে টি-টোয়েন্টি সিরিজ শেষ হয় ২-২ সমতায়।

বাংলাদেশ সফরে এসে ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকায় তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। এরপর ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর, সিলেটে। ম্যাচটি চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের পরিবর্তিত টেস্ট দল : রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারাইন চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কেমার রোচ, জেডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহাম।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন