বাংলাদেশ নারী টি-টোয়েন্টি ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন দেশের অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।
১৮ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বছরের জন্য তাকে এই দায়িত্ব প্রদানের বিষয়টি নিশ্চিত করেছে। তিনি সাবেক অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির স্থলাভিষিক্ত হলেন। নতুন সহ-অধিনায়ক: দলের নতুন সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তরুণ ব্যাটার সোবহানা মোস্তারি।
এশিয়ান গেমসের পর থেকেই বিশ ওভারের ক্রিকেটে দলের ভার ছাড়ার মানসিক প্রস্তুতি নিচ্ছিলেন নিগার। মূলত ব্যাটার ও উইকেটরক্ষক হিসেবে ব্যক্তিগত পারফরম্যান্সে শতভাগ মনোযোগ ধরে রাখার তাগিদ থেকেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল নাহিদার কাঁধেই উঠতে যাচ্ছে নেতৃত্বের ভার শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো।
দীর্ঘদিন ধরে জাতীয় দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন নাহিদা। অভিজ্ঞতা ও ধারাবাহিক পারফরম্যান্সের কারণে এবার তাঁর হাতেই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
বাংলাদেশের বোলিং আক্রমণের অন্যতম ভরসা নাহিদা। দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি নেতৃত্বের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। এবার পূর্ণ মেয়াদে টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিতে যাচ্ছেন এই বাঁহাতি স্পিনার।
এর আগে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। নিজের ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দিতে চান তিনি। তবে এখনো ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জ্যোতি।

থার্ডআই অনলাইন/ স্পোর্টস ডেস্ক