প্রকাশের সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ । ৬:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

নিউইয়র্কে জমজমাট আয়োজনে চ্যানেল আইয়ের ২৮তম জন্মদিন পালিত

ইমরান পরশ /থার্ডআই বিনোদন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-এর ২৮তম জন্মদিন। বর্ণাঢ্য এ আয়োজনে সাংবাদিকতা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।

অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন এবং উপস্থাপক ও সাংবাদিক মাইনুল ইসলাম। সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ও উপস্থাপক মাইনুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাঁর হাতে সম্মাননা তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা।

বিজয়ীর হতে পুরস্কার তুলে দিচ্ছেন বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা ও মৌসুমী

 

পরিবেশ সাংবাদিকতায় অবদানের জন্য সম্মাননা পান বিশেষ প্রতিনিধি মো. সৌমিক আহমেদ। এ ছাড়া উত্তর আমেরিকায় চ্যানেল আইয়ের প্রচার ও প্রসারে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়া হয় মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন খান মঈনকে।

আয়োজনে বক্তারা গণমাধ্যমের ভূমিকা, বাংলা ভাষা ও সংস্ক…তির প্রসার এবং প্রবাসে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, প্রবাসে বাংলা গণমাধ্যমের কার্যক্রম বাংলাদেশের সংস্ক…তি, ভাষা ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সাংস্ক…তিক বিনিময় ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।

নিউইয়র্কে জমজমাট আয়োজনে চ্যানেল আইয়ের ২৮তম জন্মদিন পালিত । ছবি : ইমরান পরশ

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীতশিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ও সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নির কণ্ঠে দ্বৈত সংগীত পরিবেশনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক খালিদ মহিউদ্দিন, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা, নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল আনিসুজ্জামান, বাংলাদেশ-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) নেতৃবৃন্দ, সংগীতশিল্পী, জনপ্রিয় অভিনেতা, বিশিষ্ট ব্যবসায়ী এবং বিভিন্ন অঙ্গনের আমন্ত্রিত অতিথিরা।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন