প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ । ৪:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

এবার দেড় মিনিটে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ সম্বোধন ইউএনওর

থার্ডআই অনলাইন ডেস্ক/কুঁড়িগ্রাম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম একটি অনুষ্ঠানে তাঁর দেড় মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে ২৫ বার ‘স্যার’ সম্বোধন করে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন।

২১ অক্টোবর রাজারহাটে হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রীকে বারবার ‘স্যার’ সম্বোধনের পাশাপাশি তিনি একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠা এবং কারিগরি শিক্ষার প্রসারে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এছাড়া নতুন প্রশাসনিক ভবন উদ্বোধন, উপহার বিতরণ, ভিজিএফের চাল বস্তাবন্দী করার উদ্যোগ এবং নবম পে-স্কেল ঘোষণার জন্যও তিনি কৃতজ্ঞতা জানান।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুর রহমান, সদস্যসচিব সাহিদুল ইসলাম প্রমুখ।

সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার দাবি, সরকারি উদ্যোগের প্রশংসা ও চাকরিজীবীদের বিষয় বক্তব্যে স্থান পেলেও মন্ত্রীকে বারবার ‘স্যার’ সম্বোধনের বিষয়টি ঘিরেই আলোচনায় এসেছেন রাজারহাটের ইউএনও তানজিলা তাসনিম।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন