প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ । ৪:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সৌদির দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, নিহত ১

থার্ডআই অনলাইন/ আন্তর্আতিক ডেস্ক

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন ।

বুধবার ( ২১ অক্টোবর) সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে. দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) জানায়, আহত ব্যক্তিদের মধ্যে কেউ কেউ গুরুতর আঘাত পেয়েছেন। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জিএসিএ জানিয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ অক্টোবরের হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন। এর এক দিন পর, ১১ অক্টোবর একটি বিমানবন্দরে আরেকটি হামলা করা হয়। সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ওই হামলায় এক জন নিহত এবং ১১ জন আহত হন।

ঐ সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, সৌদি আরামকোর সায়বাহ তেলক্ষেত্রের অবকাঠামোয় ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে। দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একটি ড্রোন শনাক্ত করে প্রতিহত করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় দুজন মারা গেছেন।

হুতিদের বিভিন্ন স্থাপনায় সৌদি জোটের নেতৃত্বে হামলা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে হুতিরা সৌদি ভূখণ্ডে একের পর এক হামলা চালাচ্ছে। বিশেষ করে সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। সৌদি আরবের সঙ্গে হুতিদের বেশ পুরোনো বিরোধ নতুন মাত্রা পেয়েছে।

একের পর এক হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবে ভ্রমণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। বাতিল করা হয়েছে দেশটির প্রধান বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই)’ুএর এ বছরের আয়োজন। এ সম্মেলন ‘মরুভূমির দাভোস’ নামেও পরিচিত।

যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এ অঞ্চলের আরও কয়েকটি কূটনৈতিক মিশন থেকে মার্কিন কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। রিয়াদে মার্কিন দূতাবাসের বুধবারের নিরাপত্তা সতর্কতায় হুতিদের পক্ষ থেকে সৌদি আরবের ভূখণ্ডে আরও হামলার আশঙ্কার কথাও জানানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন