প্রকাশের সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ । ৪:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

গাজীপুরের সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

থার্ডআই অনলাইন ডেস্ক/গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হওয়া মাদ্রাসা শিক্ষক মো. মোসলেম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওমর হায়দারের আদালত শুনানি শেষে তার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ‘ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা’র নিচতলার সিঁড়িতে প্রথম শ্রেণির ওই ছাত্রীকে যৌন হয়রানি করা হয়। ঘটনার পর শিশুটি মাদ্রাসায় যেতে অস্বীকৃতি জানালে মা-বাবার জিজ্ঞাসাবাদে বিষয়টি প্রকাশ পায়।

পরে বুধবার দুপুরে শিশুটির স্বজনেরা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। এ সময় শিক্ষককে মারধর করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ওই মামলায় গত বৃহস্পতিবার ওই শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের কাছে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়। গতকাল শনিবার দুপুরে পুলিশ তদন্ত করতে মাদ্রাসায় যায় এবং সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘প্রাথমিক তদন্তে শিশু নির্যাতনের সত্যতা পাওয়া গেছে। পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

এদিকে শিক্ষকের ওপর হামলা, মাদ্রাসায় ভাঙচুর ও টাকা লুটের অভিযোগে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকেও পাল্টা মামলা দায়ের করা হয়েছে।’গাজীপুরের টঙ্গীতে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হওয়া মাদ্রাসা শিক্ষক মো. মোসলেম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন