প্রকাশের সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ । ২:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ
অনলাইন ডেস্ক

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিশিয়াল ফেসবুক পেজটি রিমুভ করে দেয়া হয়েছে। ৩০ লক্ষাধিক ফলোয়ার সমৃদ্ধ এই পেজটি পরিকল্পিতভাবে রিপোর্ট এবং কপিরাইট স্ট্রাইক দিয়ে সরিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে দেয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন। তিনি উল্লেখ করেন, ‘ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সকল পোস্ট, ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেজটি (৩০ লক্ষাধিক ফলোয়ার) রিমুভ করে দেয়া হয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক শেয়ার করে তার পেজটির বিরুদ্ধে সংঘবদ্ধভাবে রিপোর্ট করা হয়েছে। বিশেষ করে ওসমান হাদিকে নিয়ে শেয়ার করা তিনটি ভিডিওতেই কপিরাইট স্ট্রাইক দেয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন